চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণ, এক সার্জেন্টসহ দুই ট্রাফিক পুলিশ আহত

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম নগরীর ষোলশহরের দুই নম্বর গেট এলাকায় পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় এক সার্জেন্টসহ দুই ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত নায়েক আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। আহত দুই ট্রাফিক পুলিশ সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।

আহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আরাফাত হোসেন ভূঁইয়া। আরাফাত ট্রাফিক পুলিশে সার্জেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।

এ সম্পর্কে জানতে চাইলে নায়েক হামিদ  বলেন, দুই ট্রাফিক পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা লোকজন জানিয়েছে, তারা ষোলশহর দুই নম্বর গেট এলাকায় পুলিশ বক্সে বিস্ফোরণে আহত হয়েছেন। সিগন্যালিংয়ের জন্য পুলিশ বক্সে বসানো মেশিনটি বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে সার্জেন্ট আরাফাতের মুখ ঝলসে গেছে।

 

পূর্ববর্তি সংবাদপাকিস্তানে বাস-ট্রেন সংঘর্ষ : নিহত ২০, আহত ১০০
পরবর্তি সংবাদবাংলাদেশে মোদির আগমন ঠেকাতে চট্টগ্রামে আজ বিক্ষোভ করবে হেফাজত