ঢাকা বারে শীর্ষ দুই পদে বিএনপির জয়

ইসলাম টাইমস ডেস্ক: সভাপতি এবং সাধারণ সম্পাদকের শীর্ষপদ সহ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ১০ পদে জয়ী হয়েছে বিএনপি। অপরদিকে আওয়ামী লীগ সমর্থকরা জয় পেয়েছে ১৩টি পদে।

ঢাকা আইনজীবী সমিতির ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে গত বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণের পর শনিবার গণনা শেষ ফল ঘোষণা করা হয়।

সভাপতি পদে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) মো. ইকবাল হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের হোসেন আলী খান হাসান।

গত কয়েক বছর ধরেই ঢাকা বারে আওয়ামী লীগ সমর্থকদের কর্তৃত্ব ছিল। গতবারের নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৮টি পদেই জয়ী হয়েছিল আওয়ামী লীগ সমর্থকরা। এবার তাতে ছেদ ঘটল।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১৮ হাজার ১৫০ জন। এর মধ্যে দুদিনে ভোট দিয়েছেন ৯ হাজার ২৯৯ জন। কার্যনির্বাহী কমিটির ২৩টি পদে মোট ৪৬ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পূর্ববর্তি সংবাদদিল্লি হত্যা নিয়ে অমিত শাহর বিতর্কিত মন্তব্য: সহিংসতার জন্য বিরোধীদলগুলো দায়ী
পরবর্তি সংবাদহাটহাজারীতে বিক্ষোভ: বাংলাদেশের মাটিতে সন্ত্রাসী মোদিকে সহ্য করা হবে না