গোপালগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে ৫ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (০১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উপজেলার দিগনগর ইউনিয়নের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জের মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌপুলিশ তদন্ত কেন্দ্রে পরিদর্শক আবুল বাশার এ তথ্য জানান।

আবুল বাশার জানান, প্রাইভেটকারটি বরিশাল থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় গাড়িটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত ও দুইজন আহত হন। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় এবং স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে তাদেরও মৃত্যু হয়।

পূর্ববর্তি সংবাদকরোনাভাইরাসে ইরানের এক সাংসদের মৃত্যু
পরবর্তি সংবাদআমি বিশ্বাসঘাতকতার শিকার: মাহাথির