ইসলাম টাইমস ডেস্ক: মিশরের প্রখ্যাত ইসলামি গবেষক মুহাম্মাদ উমারাহ গতকাল শনিবার ৮৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগে স্থানীয় সময় শনিবার তিনি ইন্তেকাল করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তার ছেলে খালিদ লেখেন, বিগত তিন সপ্তাহ অসুস্থতায় ভুগছিলেন তার পিতা। ইন্তেকালের আগের দিনগুলোতে খুব স্বাভাবিক জীবনযাপন করছিলেন তিনি। শয্যাশায়ী থাকাকালীন পরিবারের ছোটবড় সবাইকে কাছে ডেকে গল্প করতেন। নাতি-নাতনি ও প্রিয়জনদের কল্যাণের প্রতি উপদেশ দিয়ে গেছেন। ইন্তেকালের আগমুহূর্তে তিনি সবার প্রতি সন্তুষ্ট ছিলেন।
খালিদ ইমারাহ জানান, তার পিতা তার বিরুদ্ধাচারণকারীদেরও ক্ষমা করার কথা উল্লেখ করে গেছেন। ইন্তেকালের আগে তিনি জানিয়েছেন, তার মনে কারও প্রতি কোন বিদ্বেষ ও ঘৃণা নেই; সবাইকে তিনি ক্ষমা করে দিয়েছেন।
















