ইসলাম টাইমস ডেস্ক : নেত্রকোনার দুর্গাপুরে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৫ জনের মতো। তাদের মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাত সাড়ে আটটার দিকে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। অন্যদের মধ্যে শাহীন (১৬), আল আমিন (১৬) মাহবুব (১৭) এর অবস্থা আশষ্কাজনক।
দুর্গাপুর সার্কেল এর এএসপি মাহমুদা শারমিন নেলী জানান, শনিবার দুপুরে গৌরীপুর থেকে দুটি পিকআপ ভ্যানে করে প্রায় ৪৫ জনের মতো শিক্ষার্থী দুর্গাপুরের বিজয়পুর সাদা মাটি পাহাড় দেখতে আসে। পরে তারা সন্ধ্যার দিকে বাড়ি ফিরছিল।
রাত সাড়ে আটটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের শান্তিপুর এলাকায় এলে বিপরীত দিক থেকে বালু নিতে আসা একটি ট্রাক পিকআপ ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩জন এবং ময়মনসিংহ নেয়ার পথে আরও ২ জন মারা যায়। এ সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।
















