আমি বিশ্বাসঘাতকতার শিকার: মাহাথির

ইসলাম টাইমস ডেস্ক: সদ্য পদত্যাগ করা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, আমি বিশ্বাসঘাতকতার শিকার। সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতা করেছেন ইয়াসিন। দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে অবশেষে সফল হয়েছেন তিনি।

আজ রোববার সকালে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিন ইয়াসিনের শপথের পর এক সংবাদ সম্মেলনে এ ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করেন মাহাথির। মাহাথিরের সরকারে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন মুহিউদ্দীন ইয়াসিন। দ্য স্টারের এক প্রতিবেদনে জানানো হয় এ খবর।

এ ঘটনায় ক্ষমতাসীন জোটের পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, শিগগিরই আমাদের রাজনৈতিক জোট পাকাতান হারাপানের সংসদীয় অধিবেশন ডাকা হবে। আমরা দেখতে চাই, কার সমর্থন বেশি।

জানা যায়, পদত্যাগের পর অন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মাহাথির তার ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেন, পার্লামেন্টের ২২২ সদস্যের মধ্যে ১১৪ জন তাকে সমর্থন দিয়েছেন। পরবর্তী প্রধানমন্ত্রী তারই হওয়ার কথা। এ পদে সবচেয়ে বেশি যোগ্য তিনিই।

পূর্ববর্তি সংবাদগোপালগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে ৫ জনের মৃত্যু
পরবর্তি সংবাদমোদীকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী