কোনো শক্তি ভারতের অতিথিদের আসা রুখতে পারবে না: নাসিম

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা অবশ্যই মুজিববর্ষের অনুষ্ঠানে আসবেন। কোনো শক্তি তাদের আসা রুখতে পারবে না।

রোববার বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের সামনে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। মুজিববর্ষ উপলক্ষে ১৪ দল সমাবেশের আয়োজন করে।

মুজিববর্ষের কর্মসূচি ঘোষণা করে মোহাম্মদ নাসিম বলেন, ১৭ মার্চ সন্ধ্যা ৬টায় মানিক মিয়া এভিনিউয়ে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করা হবে। মোমবাতি হাতে শোভাযাত্রা সহকারে ধানমণ্ডির ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এ কর্মসূচি একযোগে দেশের জেলা-উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

সর্বস্তরের মানুষের কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে বিএনপির উদ্দেশে তিনি বলেন, ভুল স্বীকার করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করুন। তাহলে হয়তো জাতি আপনাদের ক্ষমা করতে পারে।

পূর্ববর্তি সংবাদআসাদ বাহিনীর দুই সুখোই বিমান ভূপাতিত, ইদলিবে অপারেশন শিল্ড-এর ঘোষণা তুরস্কের
পরবর্তি সংবাদতালেবান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি: কে কী পেল, কে কী হারাল