মোদির ঢাকা সফরের বিরোধিতা না করে স্বাগত জানানো উচিত : সেতুমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র  বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা বিরোধিতা করছে উচিত হচ্ছে না। তাদের স্বাগত জানানো উচিত। মোদির সফরে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের জনগণ অতিথির সঙ্গে ভালো ব্যবহার করবে- এটাই আমাদের প্রত্যাশা।

সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এর আগে নিজ দফতরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে প্রতিনিধিদলের মতবিনিময় করেন।

নরেন্দ্র মোদির সফর নিয়ে ভারতের কোনো পরামর্শ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তা নিয়ে তারা কিছু বলেনি। তারা মনে করেন এ সফর ভালো হবে। বাংলাদেশের জনগণ ৭১ এর বন্ধনকে স্মরণ করে ভালোভাবে নেবে।

মোদির সফর যারা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন সেই বিষয়ে সরকারের অবস্থান নিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের সঙ্গে কোনো প্রকার সংঘাত সংকুলের কারণ হয়নি। তাদের রিঅ্যাকশন প্রকাশ করছে বিভিন্ন রাজনৈতিক দল মতের লোকজন। এখানে রিলিজিয়াসলি বিষয়টি অনেকে দেখছে। কাজেই এটা সব সময় ছিল আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কাজেই সম্পর্কের মধ্যই এগিয়ে যাবে।

পূর্ববর্তি সংবাদঅবৈধ জনপ্রতিনিধিদের মাধ্যমে ভোটে ‘জনগণের অংশগ্রহণ’ নিশ্চিত হতে পারে না : মাহবুব তালুকদার
পরবর্তি সংবাদদিল্লির নালা থেকে আরও ৪ লাশ উদ্ধার