ময়মনসিংহে বাস-ট্রাক সংঘর্ষ : হেলপার নিহত

ইসলাম টাইমস ডেস্ক : ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৫ যাত্রী।

সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলপার আশরাফুল আলম (৪৫) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার দর্শারপার গাঙিনা গ্রামের আবদুল গণির ছেলে।

ভরাডোবা হাইওয়ে পুলিশের আইসি উবায়ের আহম্মেদ আদনান জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

পূর্ববর্তি সংবাদমোদির আগমনে বাংলাদেশে সোনালি অধ্যায়ের সূচনা হবে : ভারতের পররাষ্ট্র সচিব
পরবর্তি সংবাদশুধু ফেব্রুয়ারিতেই সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ শতাধিক