ইসলাম টাইমস ডেস্ক: উমরাহ যাত্রীদের ভিসা ও অন্যান্য সার্ভিস ফি ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। সৌদির ধর্ম মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার এ খবর জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম আরব নিউজ।
এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় ওমরাহ পালন ও মসজিদে নববী পরিদর্শন এবং টুরিস্ট ভিসা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদির সরকার।
স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
এক টুইট বার্তায় সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘সৌদি আরবে করোনাভাইরাসের প্রবেশ এবং ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বোচ্চ সতর্কতামূলক এবং আগাম প্রতিরোধমূলক পদক্ষেপের অংশ হিসেবে যথাযথ স্বাস্থ্য কর্তৃপক্ষের পরামর্শে ওমরাহ ও ট্যুরিস্ট ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে।’
















