এবার দিল্লিতে হানা দিল করোনা ভাইরাস

ইসলাম টাইমস ডেস্ক: এবার ভারতের  দিল্লি ও তেলেঙ্গানা রাজ্যেও করোনা ভাইরাস হানা দিয়েছে।  সোমবার ভারত সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।

এনডিটিভির খবরে বলা হয়, দিল্লির আক্রান্ত ব্যক্তি এর আগে ইতালিতে বেড়াতে গিয়েছিলেন। আর তেলেঙ্গানার আক্রান্ত ব্যক্তি গিয়েছিলেন দুবাইয়ে। দুই রোগীর অবস্থাই স্থিতিশীল এবং তাদের গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

ভারতে প্রথম করোনা ভাইরাসের দেখা মিলে কেরালা রাজ্যে। তিন শিক্ষার্থীর শরীরে মিলেছিল করোনা ভাইরাস। তবে তারা এখন সুস্থ্ আছেন।

এদিকে বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। সব থেকে বেশি মৃত্যু হয়েছে চীনে। গত বছরের ডিসেম্বরে চীনে প্রথম দেখা দেয় এই প্রাণঘাতী ভাইরাস। তারপর থেকে ৬০টি দেশের ৮৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ শুক্রবার করোনা ভাইরাস সর্বোচ্চ স্তরে পৌঁছেছে বলে হুঁশিয়ারি দিয়েছে। ‘হু’ জানিয়েছে, এই ভাইরাস মূলত ষাটোর্ধ্ব ব্যক্তিদের শরীরে আক্রমণ করে।

 

পূর্ববর্তি সংবাদফের শরণার্থীদের নিয়ে বেকায়দায় ইউরোপ
পরবর্তি সংবাদচবিতে উন্নয়ন ফাণ্ডের সোয়া লাখ টাকা দিয়ে ব্লেজার বানিয়েছেন শিক্ষকরা