ইসলাম টাইমস ডেস্ক : কয়দিন পর পর নতুন নতুন চমক দেখান ভারতের সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী মোদি। এবার তিনি ঘোষণা দিলেন, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে চূড়ান্তভাবে এসব ব্যবহার ছেড়ে দিচ্ছেন না মোদি, এক সপ্তাহের জন্য সকল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন নরেন্দ্র মোদি।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারত প্রধানমন্ত্রী।
টুইট বার্তায় নরেন্দ্র মোদি জানিয়েছেন, আমি রবিবার থেকে আগামী এক সপ্তাহের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টোগ্রাম ও ইউটিউবে সক্রিয় না থাকার বিষয়ে ভাবছি। তবে আপনারা চালিয়ে যেতে পারেন।
















