দিল্লিতে মুসলিম হত্যার নিন্দা জানানোয় ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত

ইসলাম টাইমস ডেস্ক: দিল্লিতে মুসলিম হত্যার নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ টুইট করায় ক্ষুব্ধ হয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। এ সময় তার কাছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে দেয়া হয়। খবর এনডিটিভির।

দিল্লি সহিংসতা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়ে দেয়া হয় তাকে। এতে বলা হয়, দিল্লিতে সাম্প্রদায়িক সিএএ’র প্রতিবাদ করায় কমপক্ষে ৪৭ জন নিহত হন। উদ্দেশ্যমূলকভাবে মুসলমানদের টার্গেট করে চালানো হয় তাণ্ডব। এর প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ।

তিনি এমন ঘটনাকে কাণ্ডজ্ঞানহীন দুর্বৃত্ততা বলে আখ্যায়িত করেছেন। সব ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভারত সরকারের প্রতি। এর জবাবে মঙ্গলবার ইরানি রাষ্ট্রদূতকে তলব করে জানিয়ে দেয়া হয়, বিষয়টি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়।

সূত্র বলেছে, দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে মঙ্গলবার তলব করে তার পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে দেয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদদিল্লিতে পুড়ে ছাই হয়েছে ১২২বাড়ি, ৩২২দোকান, ৩০১গাড়ি
পরবর্তি সংবাদদুদকের মামলায় সাবেক আ লীগ এমপি আউয়ালকে স্বস্ত্রীক কারাগারে প্রেরণের নির্দেশ