৭৩টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস, মৃতের সংখ্যা ৩১০০ ছাড়িয়েছে

ইসলাম টাইমস ডেস্ক: এখন পর্যন্ত ৭৩টি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। মৃতের সংখ্যা ৩১০০ ছাড়িয়েছে।  সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভয়াবহ হয়ে উঠছে এই ভাইরাস। চীনের বাইরে করোনায় সবচেয়ে বেশি ভুগছে ইরান, দক্ষিণ কোরিয়া ও ইতালি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, সোমবার (২ মার্চ) সন্ধ্যা পর্যন্ত ৭৩ দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এসব দেশে সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৯০ হাজারেরও বেশি মানুষ। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনা ভাইরাসের কারণে গোটা বিশ্ব অরক্ষিত অবস্থার মধ্যে পড়েছে।

ইতোমধ্যে অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সব মহাদেশে পাওয়া গেছে করোনা আক্রান্ত রোগীর সন্ধান। এই ভাইরাস গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় শহর উহান থেকে ছড়িয়ে পড়ে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে ইতালি, দক্ষিণ কোরিয়া ও ইরানের চিকিৎসকরা।

পূর্ববর্তি সংবাদসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশী নিহত
পরবর্তি সংবাদইদলিব পরিস্থিতি নিয়ে তুরস্ক সংসদে রুদ্ধদ্বার অধিবেশন