ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, এ জাতিকে সরকার ভোটে মেরেছে। এখন বিদ্যুতে মারতে চায়, পানিতেও মারতে চায়। মানুষের সহ্যের সীমা অতিক্রম করা হচ্ছে। এ অবস্থায় পৃথিবীতে যুগে যুগে নিপীড়িত মানুষরা ঘুরে দাঁড়িয়েছে। এ দেশের মানুষও এখন ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশে এখন আর একটি গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ওয়াসার পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোহেল বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে আনব। আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনব।
তিনি বলেন, আমরা দেখলাম এখনো সাগর-রুনি হত্যার বিচার হয়নি। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের এক নেত্রী, নরসিংদী বাড়ি, কী যেন নাম ওনার, উনি মাসে হোটেলে বিল দেন এক কোটি টাকা।
















