খাগড়াছড়িতে গ্রামবাসীর সাথেই সংঘর্ষে জড়াল বিজিবি, ১ বিজিবি সহ নিহত ৪

ইসলাম টাইমস ডেস্ক : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের গাজীনগর এলাকায় বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক বিজিবি সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

খাগড়াছড়ি জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আব্দুস সামাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে সহিংসতার কারণ জানাতে পারেননি তিনি।

বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবির বাধার মুখে সৃষ্ট কথা কাটাকাটির সূত্র ধরে এ সহিংসতা ঘটে বলে পুলিশের একটি সূত্রটি স্বীকার করেছেন।

পুলিশসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে রয়েছেন। মাটিরাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদলুটপাটের সমন্বয় করতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে : ফখরুল
পরবর্তি সংবাদদিল্লিতে পুড়ে ছাই হয়েছে ১২২বাড়ি, ৩২২দোকান, ৩০১গাড়ি