ভারতের সাথে সম্পর্ক যত ভাল হবে ততই আমাদের লাভ: জিএম কাদের

ইসলাম টাইমস ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ভারতের মতো বড় ও শক্তিশালী দেশের সঙ্গে আমাদের সম্পর্ক যত ভালো হবে তত বাংলাদেশের জন্য মঙ্গল।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পল্লী নিবাস বাসভবনে তিনি এ সব কথা বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রামে সর্বাত্মক সহযোগিতা করেছিল ভারত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের জনগণের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো আমাদের দায়িত্ব।

তিনি বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ। আমাদের ইতিহাস-সংস্কৃতির সঙ্গে অনেক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। এই ধরনের যোগাযোগের ভেতর দিয়ে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। ভারত-বাংলাদেশের মধ্যকার অনিষ্পত্তিকৃত সমস্যাগুলো নিষ্পত্তি হবে।

জিএম কাদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে বঙ্গবন্ধুর শতবার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসতেও সম্মত হয়েছেন। মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা চিন্তা করে সবাইকে বিষয়টি বিবেচনা করা উচিত।

পূর্ববর্তি সংবাদকারাগারে যাওয়ার আগেই জামিন পেয়ে গেলেন সাবেক আ লীগ সাংসদ আউয়াল দম্পতি
পরবর্তি সংবাদদিল্লির রক্তপাত নিয়ে লাগাতার দ্বিতীয় দিনেও উত্তাল ভারতের সংসদ, ধাক্কাধাক্কি ও অচলাবস্থা