পিকআপ-সিএনজি সংঘর্ষ: নোয়াখালীতে মা-মেয়ের মৃত্যু, আহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নোয়াখালীর বেগমগঞ্জে স্কুল শিক্ষিকা ও তার দুই বছরের শিশু সন্তান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় নিহতের আরও দুই মেয়েসহ তিনজন আহত হয়।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ছালামের দোকান এলাকায় সোনাইমুড়ি-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, চৌমুহনী চৌরাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা আপানিয়ার দিকে যাওয়ার পথে স্থানীয় ছালামের দোকানের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে স্কুল শিক্ষিকা পলি ও তার শিশু কন্যা মারা যায়। আহত হয় ওই শিক্ষিকার আরও দুই মেয়েসহ তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রের টেনেসে টর্নেডোর আঘাতে ২৫ জনের মৃত্যু, আহত ১৫০
পরবর্তি সংবাদচাকরির পেছনে না ছুটে তরুণ গ্র্যাজুয়েটদের ব্যবসা করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী