মারকাযুদ দাওয়াহ মিরপুরে এসএসসি ছাত্রদের উদ্দেশে বিশেষ কর্মশালা

ইসলাম টাইমস ডেস্ক: আজ মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা মিরপুরে এসএসসির ছাত্রদের উদ্দেশে  দীনি শিক্ষা ও প্রেরণার জন্যে  এক কর্মশালার আয়োজন করা হয়েছে। বিকাল ৪টা থেকে শুরু হয়ে নানা রকম উদ্দীপনামূলক কুইজ, পুরস্কার  প্রশ্নোত্তরের মধ্য দিয়ে এ অনুষ্ঠান চলবে এশা পর্যন্ত।  অনুষ্ঠানে দীনি প্রেরণামূলক আনন্দ-আয়োজনে বিভিন্ন পর্যায়ে উপস্থাপন করা হবে বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা।

স্কুল-কলেজের শিক্ষার্থীদের উদ্দেশে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন  মারকাযের রঈস ও দেশবরেণ্য ফকীহ মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ, মারকাযের উস্তাযুল ফিকহ মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া।

অনুষ্ঠানের ধাপে ধাপে দ্বীনের জরুরি শিক্ষা, আধুনিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে দীনি নিয়ত ও মেজাজের পরিচর্যা, জরুরি দীনি পাঠগ্রহণ, যুবকদের জন্য ইসলামের বার্তা, জীবনে সফলতা লাভের উপায় প্রভৃতি বিষয়ে আরও আলোচনা উপস্থাপন করা হবে।

এর আগে গত ২ ফেব্রুয়ারিতে মারকাযুদ দাওয়াহর প্রধান প্রাঙ্গণ হযরতপুরেও স্থানীয় এসএসসি শিক্ষার্থীদের উদ্দেশে দীনী প্রেরণায় জীবন গঠনমূলক এমন আয়োজন হয়েছে। যাতে মারকাযের আমীনুত তালীম মাওলানা মুহাম্মদ আবদুল মালেক, মারকাযের রঈস মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ সহ আলোচনা পেশ করেন মারকাযের উস্তায মাওলানা মুহাম্মদ যাকারিয়া আবদুল্লাহ, ইসলাম টাইমস সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ, মারকাযুল লুগার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহিউদ্দীন ফারুকি প্রমুখ।

পূর্ববর্তি সংবাদভারতে ‘মৃত’ স্ত্রীকে খুঁজে পাওয়া গেল সাবেক প্রেমিকের সঙ্গে
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রের টেনেসে টর্নেডোর আঘাতে ২৫ জনের মৃত্যু, আহত ১৫০