ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেস রাজ্যে টর্নেডোর আঘাতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া টর্নেডোর আঘাতে আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার এই টর্নেডো আঘাত হানে। খবর সিএনএন‘র।
কর্মকর্তারা জানায়, টেনেস রাজ্যে প্রাইমারি ভোটের কয়েক ঘণ্টা আগে এই টর্নেডো আঘাত হানে। টর্নেডোর আঘাতে রাজ্যটিতে প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
টেলিভিশনে সম্প্রচারিত কিছু ছবিতে দেখা যায়, রাজ্যটির অনেক স্থানের ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। এছাড়া নাশভিলে জন সি টিউন বিমানবন্দরে রাখা কয়েকটি বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে।
টেনেস রাজ্যের টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার তিনি টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত টেনেস রাজ্য পরিদর্শন করবেন।
















