১৫ দিনের মধ্যেই কমবে পেঁয়াজের দাম, জানালেন কৃষিমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : বাজারে নতুন পেঁয়াজ এলে আগামী ১৫ দিনের মধ্যেই দাম কমবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

 

এর পরও পেঁয়াজের ভালো উৎপাদনের বিষয়ে আশাবাদী মন্ত্রী। ‘আমাদের সচিবসহ সবাই খোঁজখবর নিয়েছি। এতে দেখা গেছে, পেঁয়াজের ভালো ক্ষতি হয়েছে। এই পেঁয়াজ আরও ১৫-২০ দিন পড়ে উত্তোলন হবে। তার পরও আমরা খুবই আশাবাদী এ বছর ভালো পেঁয়াজ উৎপাদন হবে’-যোগ করেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ১৫ দিন পর বাজারে পেঁয়াজ নামলে তাৎক্ষণিক সমস্যা সমাধান হয়ে যাবে। তখন পেঁয়াজের দাম কমে যাবে।

আবদুর রাজ্জাক বলেন, আমরা আগে বারবার ধানের কথা বলেছি। এখন যেমন ধানে আমরা স্বয়ংসম্পন্ন, ইনশাল্লাহ পেঁয়াজেও আমরা নতুন জাত দিয়ে উৎপাদন ডাবল না হলেও কাছাকাছি হবে। আগে যেখানে প্রতি হেক্টরে ১০-১১ টন হতো, এখন নতুন জাতের পেঁয়াজে সেখানে ১৮-১৯ টন হবে।

পূর্ববর্তি সংবাদউল্কি-ট্যাটু আঁকার পার্থিব ও পরকালীন ক্ষতি
পরবর্তি সংবাদবহিষ্কার পাল্টা-বহিষ্কারের মুখে গণফোরাম : কেন্দ্রীয় কমিটি ভেঙে দিলেন ড. কামাল