ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের প্রতিরোধে সংযুক্ত আরব আমিরাতে জুমার খুতবা ও জুমার নামাজ ১০ মিনিটে সমাপ্ত করার নির্দেশ দিয়েছে সরকার। বৃহস্পতিবার আমিরাতের ধর্মীয় কাজের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আওকাফ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ কর এ নির্দেশ প্রদান করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে শুক্রবারের জুমার নামাজ ও খুতবা সংক্ষিপ্তভাবে আদায় করা হবে। সাধারণত জুমার খুতবা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হতো।
ভাইরাস থেকে জনসাধারণকে রক্ষা করতে ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি সচেতন থাকতে বলা হয়েছে।
করোনাভাইরাসের এ পর্যন্ত আরব আমিরাতে ত্রিশ হাজারেরও বেশি লোকের ওপর পরীক্ষা চালানো হয়েছে। দেশটিতে ২৮ জন করোনাভাইরাস সংক্রমিত রোগী পাওয়া গেছে।
















