ইরানে করোনাভাইরাসে মৃতদের ছবি প্রকাশ করায় আটক ১

ইসলাম টাইমস ডেস্ক : কুয়ামের যেখানে লাশ গোসল করানো হয়, সেখানের একটি ভিডিও প্রকাশ করায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরানি কর্তৃপক্ষ। মূলত শিয়া ধর্মের পবিত্র এই স্থান থেকেই দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

 

ভিডিওর ওই ব্যক্তি বলেন, এই স্তূপ করে রাখা লাশগুলোর দিকে তাকান। আপনি খেয়াল করলে দেখতে পাবেন, সেখানে করোনাভাইরাসে আক্রান্ত বহু লাশ রয়েছে। গত ছয়দিন ধরে এভাবেই চলছে। সঠিকভাবে লাশগুলো কবর দেয়ার সক্ষমতাও তাদের নেই।

তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষ ও গণমাধ্যম যা বলছে, সমস্যা তার চেয়েও অনেক বেশি। শহরটিতে প্রতিদিন ডজন ডজন লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন।

বুধবার ইরানি কর্তৃপক্ষ বলছে, নতুন করোনাভাইরাসে দেশটিতে ৯২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন দুই হাজার ৯২২ জন।

পূর্ববর্তি সংবাদভর মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ চায় কৃষি মন্ত্রণালয়
পরবর্তি সংবাদযুদ্ধ এড়াতে মস্কোতে বসছেন পুতিন-এরদোগান