করোনা ভাইরাস থেকে বাঁচাতে দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান

ইসলাম টাইমস ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রকোপ থেকে বাংলাদেশের মানুষের নিরাপত্তার জন্য আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠনো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এ প্রেক্ষাপটে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সকল মানুষকে করোনা ভাইরাস থেকে নিরাপদ রাখার বিষয়ে শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে মহান আল্লাহর নিকট বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

পূর্ববর্তি সংবাদগ্রিক থেকে শরণার্থী পুশব্যাক ঠেকাতে ১ হাজার পুলিশ মোতায়েন করেছে তুরস্ক
পরবর্তি সংবাদনরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেনই, নিশ্চিত করল ভারত