ইসলাম টাইমস ডেস্ক: ভারত থেকে আগত অথিতিদের নিরাপত্তার বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখা হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির না আসার কোনো কারণ নেই।
বৃহস্পতিবার (৫ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই পণ্য মেলা-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
করোনা ভাইরাস নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সৌভাগ্যবান, আমাদের দেশে কোনো আক্রান্ত রোগী পাওয়া যায়নি। যেসব দেশে বেশি আক্রান্ত রয়েছে তাদের আপাতত নিরুৎসাহিত করছি। সেসঙ্গে যে কোনো দেশ থেকে আমাদের এখানে আসতে চাইলে অবশ্যই পরীক্ষা করে আসতে হবে। দেশে আসার পরও তারা ২ সপ্তাহের অবজারভেশনে থাকছেন। কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
















