প্রধানমন্ত্রীকে কটূক্তি: তারেকের বিরুদ্ধে মামলার আদেশ ২২ মার্চ

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৯ জনের বিরুদ্ধে করা মানহানি মামলার আদেশের জন্য ২২ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

 

এর আগে ১৮ ফেব্রুয়ারি একই আদালতে মামলাটি করেন বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী। সেদিন বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান।

মামলার অপর আসামিরা হলেন- জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও লন্ডনের আইন ছাত্র পরিষদের সভাপতি শাহিদুর রহমান, জামায়াত নেতা মো. আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. আবদুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালীম, রফিকুল ইসলামসহ অজ্ঞাতনামা বিএনপির আরও তিনজন।

পূর্ববর্তি সংবাদটিস্যু বক্সে বঙ্গবন্ধুর ছবি, চটেছেন শিক্ষাউপমন্ত্রী
পরবর্তি সংবাদহাতিয়ায় মোদি বিরোধী বিক্ষোভে পুলিশি ধাওয়া, আহত ১২