মোদির ৫ বছরের বিদেশ ভ্রমণ খরচ ৪৪৬.৫২ কোটি রুপি

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত ৫ বছরে বিদেশ ভ্রমণে খরচ হয়েছে  ৪৪৬.৫২ কোটি রুপি। বুধবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় বহুজন সমাজ পার্টির এক সদস্যের প্রশ্নে কেন্দ্রী মন্ত্রী ভি মুরালিধরন এসব তথ্য জানান।

ক্ষমতাগ্রহণের পর ২০১৫-১৬ বছরে মোদির বিদেশ ভ্রমণে বেশি ব্যয় হয়েছে, ১২১.৮৫ কোটি রুপি। ২০১৬-১৭তে সবচেয়ে কম খরচ হয়েছে ৭৮.৫২ কোটি রুপি।

এছাড়া ২০১৭-১৮তে খরচ হয়েছে ৯৯.৯০ কোটি এবং ২০১৮-১৯ এ খরচ হয়েছে ১০০.০২ কোটি রুপি। ২০১৯-২০  বছরে খরচ হয়েছে ৪৬.২৩ কোটি রুপি। তবে এর পরিমাণ বাড়তে পারে কারণ ২০১৯-২০ মোদির সব ভ্রমণের খরচের তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

পূর্ববর্তি সংবাদশাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণসহ আটক ১
পরবর্তি সংবাদপটুয়াখালীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, হাসপাতালে ভাঙ্গচুর