করাচিতে ৫ তলা ভবন ধসে নিহত ১৮

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের করাচি শহরের গুলবাহার এলাকায় পাঁচ তলা একটি আবাসিক ভবন ধসে অন্তত ১৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

করাচি মেট্রোপলিটন করপোশনের চিকিৎসা ও স্বাস্থ্য বিভাগের ডাক্তার সালমা কাউসারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৮ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদেরকে আব্বাসী শহীদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর অনলাইন জঙ-এর।

ডাক্তার সালমা কাউসার জানান, আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে তবে বেশ কয়েকজনকে হাড় বিশেষজ্ঞ এবং অপারেশন বিভাগে পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে করাচি পুলিশ ও রেঞ্জার্স ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। করাচির মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ সেখানকার কমিশনারকে উদ্ধার অভিযান নির্বিঘ্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তি সংবাদপাকিস্তান থেকে স্বাধীন হয়েছি কি ভারতের গোলামি করার জন্য, প্রশ্ন ভিপি নুরের
পরবর্তি সংবাদসু চি’কে দেওয়া সম্মাননা কেড়ে নিল লন্ডন