করোনায় ইরানের আরও এক কূটনীতিকের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে ইরানের আরও এক রাষ্ট্রদূতের মৃত্যু হয়েছে। চীনের পর ইরানেও ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী ভাইরাস করোনা। এ পর্যন্ত ইরানে অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজারের মতো মানুষ।

চীনের উহান থেকে জন্ম নেয়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রাণ হারিয়েছেন ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলাম।

বৃহস্পতিবার হোসেইন শাইখল ইসলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্স। হোসেইন শাইখল ছিলেন দেশটির বিদেশ বিষয়কমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফের উপদেষ্টা।

এর আগে গত সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী। দেশটির আট শতাংশ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

পূর্ববর্তি সংবাদতিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানী
পরবর্তি সংবাদদিল্লিতে মুসলিম হত্যা: নিহতের সংখ্যা বেড়ে ৫৩