চট্টগ্রামে ইসলামী আন্দালনের মোদি বিরোধী বিশাল বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে মুসলিম হত্যা, মুসলমানদের বাড়িতে হামলা, লুণ্ঠন এবং হামলার মদদদাতা মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ ৬ মার্চ, শুক্রবার বাদ জুমা হতে চট্টগ্রাম ওয়াসা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্দোগ্যে সংগঠনের সভাপতি আলহাজ মুহাম্মদ জান্নাতুল ইসলাম এর সভাপতিত্বে বিশাল সমাবেশ ও বিক্ষোভ
মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন,  ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, মোদি আমাদের বন্ধু না। মোদি-অমিত সরকার বিজেপি ও আরএসএস এর বন্ধু। তারা আরএসএস-এর এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত। আজ ভারতের সমস্ত মানুষ ক্যাব, এনআরসি‘র বিরুদ্ধে আন্দোলন করছে। সেই একই আন্দোলনের অংশ হিসেবে শাহীনবাগের মানুষ অনশনে বসেছিল, ৫৫ দিন পর্যন্ত এ অনসন চলে। ট্রাম্প যখন ভারতে আসে মোদি-অমিতশাহ তার সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে “গুলি মারো সালে কো” শ্লোগান দিয়ে, সাম্প্রদায়ীক দাঙ্গার রূপ দিয়ে দিল্লির মুসলিম বসতির উপর অত্যাচার, নির্বিচারে মুসলিম হত্যা করা হয়।  মসজিদ ভাঙ্গা, মুসলমানদের ঘরবাড়ি, দোকানপাটে আগুন লাগিয়ে শত শত মুসলিমকে হত্যা করা হয়।

এসময় সাম্প্রদায়ীক দাঙ্গাবাজ নরেন্দ্র মুদিকে এ সম্প্রীতির বাংলাদেশে আসতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি করেন বক্তারা।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহসভাপতি আলহাজ আবুল কাশেম মাতাব্বর, নগর সেক্রেটারী আলহাজ¦ মুহাম্মদ আল ইকবাল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আমজাদ হোসাইন, জাতীয় শিক্ষক ফোরাম চট্টগ্রাম মহানগরের সভাপতি, অধ্যাপক দিদারুল মাওলা, নগর জয়েন্ট সেক্রেটারী, ডা. রেজাউল করীম প্রমুখ।

পূর্ববর্তি সংবাদসিলেটে বজ্রপাতে ২ জনের মৃত্যু
পরবর্তি সংবাদনিজের বইয়ের সব টাকা ‘খালেদা জিয়া ফাউন্ডেশনে’ দিয়ে দিবেন রিজভী