করোনা আতঙ্ক: বন্ধ হচ্ছে তাজমহলসহ ভারতের সব ঐতিহাসিক স্থাপনা!

ইসলাম টাইমস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে তাজমহলসহ ঐতিহাসিক সব স্থাপনা সাময়িকভাবে বন্ধ করছে ভারত।ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার আগ্রার মেয়র নবীন জৈন এ সুপারিশ করেছেন।-খবর এনডিটিভির।

আগ্রার মেয়র জানিয়েছেন শুধু তাজমহলই নয়, দেশের ঐতিহাসিক স্মৃতিসৌধগুলো কিছুদিনের জন্যে পর্যটকদের দর্শনের জন্যে বন্ধ রাখা হবে।

তিনি বলেন, প্রচুর বিদেশি পর্যটক আগ্রা সফরে আসেন, এর ফলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমি ভারত সরকারকে তাজমহলসহ দেশের সব ঐতিহাসিক স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করছি।

 

পূর্ববর্তি সংবাদ‘করোনার কারণে মুজিববর্ষে বিদেশি অতিথিদের আগমনে প্রভাব পড়বে’
পরবর্তি সংবাদদিনাজপুরে অ্যাম্বুলেন্সের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত