দিনাজপুরে অ্যাম্বুলেন্সের সাথে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: অ্যাম্বুলেন্সের সঙ্গে দ্রুতগামী মোটরসাইকেলের সংঘর্ষে দিনাজপুরে দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) বিকাল ৪টার দিকে জেলার বিরল উপজেলাধীন দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক সড়কের ফরাক্কাবাদ ইউনিয়নের বাজারদিঘী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিরল থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব জানান, বিকালে বোচাগঞ্জ থেকে আসা একটি অ্যাম্বুলেন্স দিনাজপুরে যাচ্ছিল। পথিমধ্যে বাজারদিঘী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ওই অ্যাম্বুলেন্সটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যুবকের মৃত্যু হয়।

তিনি বলেন, দুর্ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্সের চালক পলাতক রয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনা আতঙ্ক: বন্ধ হচ্ছে তাজমহলসহ ভারতের সব ঐতিহাসিক স্থাপনা!
পরবর্তি সংবাদ১১ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি