তিউনিসিয়ায় মার্কিন দূতাবাসে আত্মঘাতী হামলা, পুলিশসহ ৩ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: তিউনিসিয়ার রাজধানী তিউনিসে মার্কিন দূতাবাসের বাইরে দুটি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে এক পুলিশ ও দুই হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। গতকাল শুক্রবার মধ্যরাতে ঘটে এ ঘটনা।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দুই ব্যক্তি মার্কিন দূতাবাসের সুরক্ষার টহলকে লক্ষ্য করে এ আত্মঘাতী হামলা চালায়। তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

স্থানীয় দোকানদার আমিরা রয়টার্সকে বলেন, ‘আমরা বিকট একটি বিস্ফোরণের আওয়াজ শুনেছি… পরে দেখি পুলিশের দিকে মোটরসাইকেলে করে যাওয়া দুই ব্যক্তি মাটিতে পড়ে আছে।’

পুলিশ জানায়, এ হামলায় দু’জন হামলাকারী ও এক কর্মকর্তা নিহত হয়েছেন। ৫২ বছর বয়সী ওই কর্মকর্তা হলেন লেফটেনেন্ট তৌফিক মোহাম্মদ এল নিসাউ। সূত্র: আল জাজিরা

পূর্ববর্তি সংবাদজীবিত অস্থায় খালেদা জিয়ার মুক্তি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বজনেরা
পরবর্তি সংবাদপাকিস্তানি অভিনেতার শোবিজ জগত ছাড়ার ঘোষণা