ইসলাম টাইমস ডেস্ক: ধর্ষণ, নারী নিপীড়ন এখন বৈশ্বিক সমস্যা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, যারা নারীদের ওপর পাশবিক নির্যাতন করে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ধর্ষণ রোধে পুরুষদেরও সোচ্চার হতে হবে, পাশাপাশি সমাজকে এগিয়ে আসতে হবে।
রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আগে নারীরা নির্যাতনের শিকার হলে লোকলজ্জার ভয়ে তা বলার সাহস পেত না। মামলা করতে চাইত না। বর্তমানের নারীরা এব্যাপারে সচেতন হয়েছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা এ পরিস্থিতি থেকে নারীদের বের করে আনার পদক্ষেপ নিয়েছি। দোষীদের যথাযথ শাস্তি দেয়ার ব্যবস্থা করেছি। যার কারণে নারীরা এখন নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সাহস করছে, মামলা করছে।
















