করোনার ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া অযৌক্তিক: স্বাস্থ্য সচিব

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজ বন্ধের কোনো যুক্তি নেই  বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম। তবে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ সোমবার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম এ কথা বলেছেন।

এই সচিব আরও বলেন, প্রথম থেকেই সরকার সচেতন ছিল। তিন স্তরে পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করোনাভাইরাস না ছড়ায়।

নিরাপত্তার মধ্যেও ইতালি থেকে আক্রান্তরা কীভাবে দেশে এলেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভাইরাসের ধরনগুলো জানা দরকার। সব সময় থার্মাল স্ক্যানারে ধরা পড়ে না। ১০০ জনকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সব দেশের অন অ্যারাইভাল ভিসা বন্ধ করা হয়েছে।’

পূর্ববর্তি সংবাদটাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
পরবর্তি সংবাদঅল্পের জন্য প্রাণে বাঁচলেন সুদানের প্রধানমন্ত্রী