ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ’র প্রথম মজলিসে উমুমী অনুষ্ঠিত

আল-আমিন ।। ময়মনসিংহ থেকে

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ(বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড)-এর চলতি বছরের প্রথম পরীক্ষাগ্রহণ এবং আগামী বছরের সিলেবাস চূড়ান্তকরণ সহ বৃহত্তর ময়মনসিংহের কওমি মাদ্রাসা সমূহের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মজলিসে উমুমী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত, ময়মনসিংহের প্রাচীনতম দ্বীনিশিক্ষা বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া মাখযানুল উলুমের মিলনায়তনে এ উমুমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী শারীরিকভাবে অসুস্থ থাকার দরুন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোর্ডের কো-চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ সা’দী। মুফতি শরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, বোর্ডের মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ। আরো বক্তব্য রাখেন, যুগ্ন মহাসচিব মুফতি মুহিব্বুল্লাহ, মাওলানা মোহাম্মদ, মাওলানা জাকারিয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বালিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আইনুদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মুস্তাফিজুর রহমান এবং বোর্ডের নির্বাহী কর্মকর্তা মুফতি আমীর ইবনে আহমাদ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে, বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন কওমি মাদ্রাসাসমূহের মুহতামিম এবং তালিমাতগণ বোর্ডের শিক্ষার সার্বিক মানোন্নয়নের বিষয়ে তাদের মতামত এবং গুরুত্বপূর্ণ পরামর্শ প্রধান করেন।

মজলিসে উমুমী অনুষ্ঠানে, ময়মনসিংহের কওমি মাদ্রাসাসমূহের শিক্ষা এবং তালিম-তরবিয়তের সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মাদ্রাসার মুহতামিম এবং তালিমাতগণের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়, এবং অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ মনে করেন এ ধরনের মজলিস যদি প্রতিবছর অনুষ্ঠিত হয় তাহলে ইনশাআল্লাহ শিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে ময়মনসিংহ অন্যান্য বিভাগসমূহ থেকে এগিয়ে যাবে।

উল্লেখ্য, বৃহত্তর ময়মনসিংহে মাদরাসা শিক্ষার মান আরো সুদৃঢ় করতে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর অধীনে গত ১৪৪০হিজরী মোতাবেক ২০১৯ খ্রিষ্টাব্দের ২৫শে মে মাসে,৬ জেলা সমন্বয়ে গঠন করে একটি কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড,যার নাম রাখা হয় ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ্ বাংলাদেশ।

পূর্ববর্তি সংবাদঅযথা মাস্ক ব্যবহার করোনা ঝুঁকি আরও বাড়ায় : মার্কিন বিশেষজ্ঞ
পরবর্তি সংবাদশিশু সামিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড