পরিবার বা দলের নেতাদের কথায় খালেদা জিয়ার মুক্তি হবে না: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: পরিবার বা দলের নেতাদের কথায় খালেদা জিয়ার মুক্তি হবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, চিকিৎসকরা  চিকিৎসার প্রয়োজনে কোনও সুপারিশ করলেই কেবল তা বিবেচনাযোগ্য হতে পারে।

আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া দ-িত হয়ে কারাগারে আছেন। আদালত তার জামিন আবেদন একাধিকবার নাকচ করেছেন। এখন পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মানবিক কারণে চিকিৎসার্থে তার মুক্তি চেয়ে যে আবেদন করা হয়েছে তার মূল্য নেই। কেননা খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা প্রয়োজন একথা শুধু তার দলের নেতা বা পরিবারের লোকজন বলছেন। খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা সে কথা বলছেন না। তাই স্বভাবতই দল বা পরিবারের কথায় তার জামিন বা মুক্তির সুযোগ নেই।

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত
পরবর্তি সংবাদভারতের মধ্যপ্রদেশে নতুন নাটক, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন কংগ্রেসের ২০ বিধায়ক