বুরকিনা ফাসোতে অজ্ঞাত বন্দুকধারীদের হামলা, নিহত ৪৩

ইসলাম টাইমস ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলীয় দুটি গ্রামে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। সোমবার দেশটির সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ইয়েতেঙ্গা প্রদেশের মালি সীমান্তবর্তী দিংগুলিয়া ও বার্গা গ্রামে হামলায় নিহত হয়েছে অন্তত ৪৩ জন। রবিবারের ওই হামলার পর গ্রাম দুটিতে সেনাবাহিনী তল্লাশি চালিয়ে ছয় আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। এখন পর্যন্ত কোনও গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি।.

হামলার শিকার হওয়া গ্রাম দুটিতে মূলত নৃতাত্তিক ফুলানি পশুপালকদের বসবাস। সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে  এই গোষ্ঠীটির বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় সেনাবাহিনী।

সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ কাবোরে। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এই ঘৃণ্য হামলার তীব্রতায় কঠোর নিন্দা জানাচ্ছি’।

উল্লেখ্য, গত জানুয়ারিতে উত্তরাঞ্চলীয় বুরকিনা ফাসোতে পৃথক দুই হামলায় ৩৬ ও ৩৯ জন নিহত হয়। এই সহিংসতার কারণে প্রায় পাঁচ লাখ মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

পূর্ববর্তি সংবাদপদ্মায় নববধূসহ নৌকাডুবি : ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন প্রধান কারণ
পরবর্তি সংবাদকরোনা : ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার’ আহ্বানে সৌদি বাদশাহর ১ কোটি ডলার অনুদান