ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দেশের সাতটি জেলায় অন্তত ৬৮ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদিকে আক্রান্ত তিনজনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।
কোয়ারেন্টাইনে রাখা ৬৮ জনের প্রত্যেকেই সম্প্রতি বিদেশফেরত। এছাড়া প্রথম শনাক্ত হওয়া আক্রান্ত দুজনের সংস্পর্শে আসা ৪০ জনসহ সবমিলিয়ে শতাধিক ব্যক্তি বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। এদের অনেকেই জ্বর-কাশিতে আক্রান্ত হলেও আতঙ্কের কোনো কারণ নেই বলে জেলাগুলির সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।
আটটি জেলার প্রতিনিধিদের পাঠানো খবরে জানা গেছে, মানিকগঞ্জে ৫৯ জন, নোয়াখালীতে ইতালিফেরত এক প্রবাসী, যশোর ও চুয়াডাঙ্গায় সৌদিফেরত দুই নারী, রাজবাড়ীতে ইতালিফেরত বাবা-ছেলে, চট্টগ্রামে বিদেশফেরত শিক্ষক ও পাবনায় বিদেশফেরত তিনজন কোয়ারেন্টাইনে রয়েছেন।
















