প্রতিদিন ৭ বার জীবাণুমুক্ত করা হচ্ছে কাবা শরীফের মাতাফ

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবেও করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। তবে এ বাইরাস যেন কোনোক্রমেই তাওয়াফকারীদের মাঝে সংক্রমিত না হতে পারে সেজন্য প্রতিদিন সাতবার করে জীবাণুমুক্ত করা হচ্ছে মাতাফ (কাবা শরীফে তাওয়াফের স্থান)। সৌদি গ্যাজেট জানিয়েছে এ খবর।

সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গ্যাজেটের খবরে বলা হয়, কাবা শরীফ ধোয়া ও জীবাণুমুক্ত করতে ৩৩০ জন শ্রমিক কাজ করছেন। এ কাজে ১০টি পরিষ্কারকরণ যন্ত্র ব্যবহৃত হচ্ছে। এশা থেকে ফজর পর্যন্ত তিনবার সুগন্ধি ছড়ানো হচ্ছে।

মাতাফের মেঝে গুরুত্বের সঙ্গে ধোয়া হচ্ছে যাতে করে তাওয়াফকারী ও দর্শণার্থীদের নিরাপত্তা নিশ্চিত হয়। এশার নামাজের পর প্রথম মাতাফ ধোয়ার কাজ শুরু হয়। ১৪০ জন শ্রমিক এ কাজ করে থাকেন।

পবিত্র কোরআন শরীফ রাখার সেল্ফ, নিরাপত্তা দেয়াল, চলন্ত সিঁড়ি শতভাগ জীবাণুমুক্ত করা হয়েছে বলে দাবি সৌদি কর্তৃপক্ষের। গতকাল সোমবার মধ্যরাতে কার্পেট ‍ও প্লাস্টিকগুলো সরিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে ও সুগন্ধি ছড়ানো হয়েছে।

সপ্তাহে অন্তত দুদিন এমন করে মাতাফ ধোয়া হবে। ফজর নামাজের এক ঘণ্টা পর পরিষ্কারের শেষ প্রচেষ্টা করা হবে। দ্বিতীয় ও তৃতীয় বার ধোয়ার সময় জীবাণুমুক্ত করতে বিশেষ লক্ষ্য রাখা হবে।

পূর্ববর্তি সংবাদবিএনপিও এখন জয় বাংলা শ্লোগান দিবে: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রীর জাপান সফর স্থগিত