ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মাখযানুল উলূম মাদরাসাে প্রবীণ মুহাদ্দিস মাওলানা রশিদ আহমদ (পাবনার হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিয়ূন।
আজ ১০ মার্চ দুপুরে ময়মনসিংহের ঢোলাদিয়ায় নিজ বাসাতেই তিনি ইন্তিকাল করেন। প্রায় চল্লিশবছর যাবত তিনি মাখযান মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মাওলানা রশীদ আহমদ রহ. ছিলেন জারিয়ার কারী সিদ্দিকুর রহমান রহ.-এর খলিফা।
দীর্ঘদিন যাবত তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক ৬২ বছর। তিনি চার কন্যা এবং এক পুত্র রেখে যান। এছাড়া চল্লিশবছরের শিক্ষকতার জীবনে তিনি অনেক ছাত্র এবং শুভানুধ্যায়ী রেখে যান।
আজ এশার নামাযের পর মাখযান মাদরাসার মাঠে তার জানাযার নামায অনুষ্ঠিত হবে এবং গলগণ্ডা কবরস্থানে তাকে দাফন করা হবে।
মাখযানুল উলূম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা মুহাম্মদ ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তার মাগফিরাতের জন্য বিশেষভাবে দোয়া কামনা করা হয়েছে।
















