এপ্রিল পর্যন্ত সকল বৈঠক-আলোচনা সভা স্থগিত করল আওয়ামীলীগ

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এপ্রিল মাস পর্যন্ত সব ধরনের জনসভা ও আলোচনা সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন এ তথ্য।

 বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তবে অভ্যন্তরীণভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে এপ্রিল পর্যন্ত সব ধরনের বৈঠক, জনসভা ও আলোচনা সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।’

উল্লেখ্য, রবিবার বাংলাদেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর। বর্তমানে বিভিন্ন হাসপাতালে বিদেশ ফেরত আটজনকে আইসোলেশেন ওয়ার্ডে রাখা হয়েছে। এখন পর্যন্ত মোট ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদভারতে গোমূত্রের হ্যান্ড স্যানিটাইজার বিক্রির ধুম!
পরবর্তি সংবাদস্বাস্থ্য অধিদফতরের ১৩টি হটলাইনে ফোন করে কাউকে পাওয়া যায় না: রিজভী