বস্তিতে আগুন: অশুভ শক্তিকে খুঁজে বের করার আহ্বান চরমোনাই পীরের

ইসলাম টাইমস ডেস্ক: মিরপুরের রূপনগর আবাসিক মোড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে কোন অশুভ শক্তি জড়িত কিনা তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম।

আজ এক বিবৃতিতে পীর সাহেব বলেন, রূপনগরে বস্তিতে বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।  কিছুদিন আগেও সিটি করপোরেশন নির্বাচনে পূর্বেও এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এখানকার বাসিন্দাদের অভিযোগ কোনো একটা প্রভাবশালী মহল তারা ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ে বস্তি উচ্ছেদ করে দিয়ে এখানে বিভিন্ন রকমের হাউজিং নির্মাণ করতে প্রচেষ্টা চালাচ্ছে। এই ঘটনার পূর্নাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।

তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানান। প্রভাবশালী মহল দ্বারা প্রভাবিত হয়ে তদন্ত না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার আসল রহস্য খুঁজে বের করার দাবি জানান।

চরমোনাই পীর বস্তিতে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাদেরকে উপযুক্ত ক্ষতিপুরণ ও পূর্ণবাসনের জন্য সরকারেরে প্রতি দাবি জানান।

পূর্ববর্তি সংবাদজার্মানির ৭০ ভাগ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে: ম্যার্কেল
পরবর্তি সংবাদ‘দুনিয়ার আগুন থেকেই নয়, আখেরাতের আগুন থেকেও বাঁচাতে চান আলেমগণ’