বাবার জানাযায় ইমামতি করলেন ড. আ ফ ম খালিদ

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজের ইসলামি ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক শিক্ষাবিদ মাওলানা ড. আ ফ ম খালিদ হোসাইনের পিতা ও চট্টগ্রাম সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদরাসার সাবেক অধ্যক্ষ  এবং  দেওদীঘি কাছেমুল উলুম কওমি মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা মুহাম্মাদ হাবিবুল্লাহ’র জানাযার নামাজ সম্পন্ন হয়েছে। জানাযায় ইমামতি করেন ডক্টর আ ফ ম খালিদ হোসেন।

বুধবার(১১মার্চ) সকাল ১০ টায় সাতকানিয়া থানার বাবুনগর প্রাইমারী স্কুল মাঠে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

জানাযায় অংশ গ্রহণ করেন জামেয়া পটিয়ার মুহতামিম মুফতী আব্দুল হালিম বোখারী, লালখান বাজার মাদরাসার মুহতামিম মুফতী ইজহারুল হক চৌধুরী, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা শাহ মুহাম্মাদ তৈয়্যব,পটিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতী শামসুদ্দিন জিয়া, দারুল মা’আরিফ এর নায়েবে মুহতামিম ফুরকানুল্লাহ খলিল, সাতকানিয়ার সংসদ ডক্টর আবু রেজা নদভী এমপি, বাজালিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম, সাতকানিয়া আলিয়া মাদরাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা মুনিরুল আরম,  নেজাম ইসলামের আমীর মাওলানা সরওয়ার কামাল আজিজি, নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর প্রফেসর ডক্টর আহমদ আলী, সাতকানিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, দারুল মা’আরিফ এর সিনিয়র মুহাদ্দিস মাওলানা এনামুল হক মাদানী, সাতকানিয়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মুবিনসহ অসংখ্য ভক্তবৃন্দ ও মুসল্লিরা।

উল্লেখ্য, মাওলানা হাবিবুল্লাহ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার (১০মার্চ) সকাল দশটায় ইন্তেকাল করেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৯৫বছর।

পূর্ববর্তি সংবাদআক্রান্ত ৩ জনের মধ্যে ২ জন সুস্থ হয়ে উঠছেন: আইইসিডিআর
পরবর্তি সংবাদইসলামাবাদে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত