ইসলাম টাইমস ডেস্ক : খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহন করতে হবে। বিমানবন্দরসহ বাংলাদেশে প্রবেশের সকল পথে থার্মাল ডিভাইস স্থাপনসহ করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্তকরণ পদক্ষেপ জোরদার করতে হবে। নভেল করোনা ভাইরাস সংক্রমন রোধে করণীয় বিষয়াবলী প্রতিপালনে সবাইকে সজাগ ও সচেতন হতে হবে।
তিনি বলেন, সম্প্রতি চীনের উহান প্রদেশ থেকে নভেল করোনা নামের একধরণে সংক্রমক ভাইরাস চীনসহ বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন দেশে ভাইরাসে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যেই মারা গেছেন চার হাজারেরও বেশী মানুষ। সর্বশেষ বাংলাদেশেও করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এমতাবস্থায় করোনা ভাইরাসের প্রাদুর্ভব থেকে পরিত্রাণের জন্য বেশী বেশী তাওবাহ-ইসতিগফার করেত হবে। আল্লাহ তায়ালার সাহায্য চাইতে হবে। প্রত্যাহিক জীবনে অজু, গোসল, নামাজসহ ধর্মীয় অনুশাসন প্রতিপালনে যত্মবান হতে হবে। একই সাথে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন।
গতকাল সন্ধ্যা ৭টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদের সাভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখের সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, মাওলানা আহমদ আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক- অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক মোঃ আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, মাওলানা আজীজুল হক প্রমুখ।
বৈঠকে করোনা ভাইরাসের প্রাদুর্ভব থেকে দেশ জাতি ও বিশ্ববাসীর পরিত্রাণের জন্য আগামী ১৩ মার্চ শুক্রবার সমমনা ইসলামী দলসমূহ ঘোষিত মসজিদে মসজিদে দোয়-মুনাজাতের কর্মসূচী সফলের জন্যে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
















