ইসলাম টাইমস ডেস্ক: র্পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও এবার দিল্লির সহিংসতাকে পূর্ব পরিকল্পিত বললেন। প্রবীণ এই সিপিএম নেতার দাবি, দিল্লির সহিংসতা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। এই সহিংসায় আক্রান্তদের পাশে দাঁড়াতে তিনি পথে নেমে অর্থ সংগ্রহ করার সময় তিনি এই অভিযোগ করেন।
সহিংসতায় বিধ্বস্তদের পাশে দাঁড়াতে মানুষকে আহ্বান করেন তিনি। এ সময় তিনি জানান, এই সহিংসতায় ৫৩ জনের প্রাণ গেল। অথচ ঘটনাটি প্রতিরোধ করা গেল না। তার অভিযোগ, দুষ্কৃতকারীদের দিল্লির বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছিল। তারাই বাড়িঘর, দোকান ভাঙচুর করেছিল। এটা পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। তাই সবার কাছে আহ্বান করছি দুর্গতদের পাশে দাঁড়ান।
ত্রিপুরার বিরোধী দলনেতার আরো অভিযোগ করে বলেন, এই সহিংসতার ঘটনায় কোনো উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই আরো কিছুদিন এই তহবিল সংগ্রহের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। ২০০ জন মানুষর্ আহত এবং বহু মানুষ গৃহহীন। তাদের পাশে সবাইকে দাঁড়ানোর আহবান জানান তিনি।
















