হিন্দুদের হোলি উৎসবের আড়ালে যৌন হয়রানি

ইসলাম টাইমস ডেস্ক: হিন্দুদের ধর্মীয়  রঙের উৎসব হোলি বা দোলের সময় এলেই ভারতে যৌন হয়রানির খবর শোনা যায়৷ আনন্দ উদযাপনের সময়েই রাস্তাঘাটে অনেক হিন্দুকে বলতে শোনা যায়, ‘বুরা না মানো হোলি হ্যায়’-৷ ‘রাগ করবেন না, আজ তো হোলি!’ এই  বাক্য ব্যবহার করে হোলিতে রঙ মাখানোর অছিলায় অনেক ক্ষেত্রেই চলে যৌন হয়রানি। বিভিন্ন গণমাধ্যমের কারণে বিষয়গুলো এখন আর গোপন নেই।

আন্তর্জাতিক একটি গণমাধ্যমে প্রকাশ, বিনা অনুমতিতে যে কোনো নারীকে রঙ মাখানোর নামে তার শরীরে হাত দেওয়া, পরিকল্পিতভাবে দল বেঁধে কোনো নারীকে যৌন হয়রানির শিকার বানানো, এসবই ভারতের বসন্তকালীন বাস্তবতা৷ শুধু তাই নয়, জোর করে ভিনধর্মী নারীর গায়ে রঙ মাখানোর ঘটনাও ঘটেছে ভারতে৷ আপত্তি জানাতে গেলেই শোনা যায় ‘বুরা না মানো,হোলি হ্যায়’! গোটাটাই যেন উৎসব৷

প্রায় দুই দশক আগে ১৯৯৬ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা জানায় যে ভারতে হোলি পালন করেন এমন নারীদের শতকরা ৬০ শতাংশই উৎসব পালন করতে গিয়ে যৌন হয়রানির শিকার হয়েছেন৷ দুই যুগ পার হলেও এই চিত্র খুব একটা বদলায়নি৷

পূর্ববর্তি সংবাদবরিশালে হাসপাতালে ছাদের ঢালাই খসে পড়ে পাঁচ রোগী আহত
পরবর্তি সংবাদরোহিঙ্গা হত্যা নিয়ে রিপোর্ট করায় রয়টার্সের বিরুদ্ধে মিয়ানমারের মামলা