ইরাকে মার্কিন বাহিনীর বিমান হামলায় ২৬ যোদ্ধা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় আধা সামরিক বাহিনী হাশেদ আল-শাবি গোষ্ঠীর ২৬ যোদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা এমন খবর দিয়েছে।

বুধবারের হামলার হালনাগাদ তথ্য দিতে গিয়ে ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, মার্কিন জোট এই হামলা চালিয়েছে বলে তারা আশঙ্কা করছেন।

তবে এ জোটের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সীমান্ত শহর আলবু কামালের কাছে এই বিমান হামলার আগে উত্তর বাগদাদের মার্কিন জোটের ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট গিয়ে আঘাত হানে।

এতে এক মার্কিন সেনা, এক মার্কিন ঠিকাদার ও এক ব্রিটিশ সেনা নিহত হয়। বিদেশি সেনাদের অবস্থান করা ইরাকি ঘাঁটিতে এটাই সবচেয়ে বড় প্রাণঘাতি হামলা।

যদিও তাৎক্ষণিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। কিন্তু যুক্তরাষ্ট্র এই আধাসামরিক গোষ্ঠীর ওপরই দায় চাপিয়ে আসছে।

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীর উদ্বোধনে উন্মুক্ত করা হলো দেশের প্রথম এক্সপ্রেসওয়ে
পরবর্তি সংবাদঅডিও ফাইল শুনে কুরআন হেফজ করলেন দৃষ্টি প্রতিবন্ধী যায়নাব ইসরা