ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সিঙ্গাপুরে সব মসজিদ ৫ দিনের জন্য বন্ধ করা হচ্ছে। তুর্কি ণমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে এ খবর।
খবরে বলা হয়, সিঙ্গাপুরের প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় কয়েকটি ইসলামি সম্মেলনে যোগদানের পরে তাদের কয়েকজন আক্রান্তের ঘটনায় এ সিদ্ধান্ত নগর কর্তৃপক্ষ।
সিঙ্গাপুরের ধর্মীয় পরিষদ জানায়, শুক্রবার থেকে এ বন্ধ কার্যকর করা হবে। এতে বলা হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তিন দিনের ধর্মীয় অনুষ্ঠানে ৯০ সিঙ্গাপুরিয়ান যোগ দিয়েছেন, তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
সিঙ্গাপুরে বেশ কয়েকটি ধর্মীয় কমিউনিটি বিভিন্ন ধরনের সভা-সমাবেশ বা জমায়েত বাতিল করেছে। এ ছাড়া শহরটিতে সম্প্রতি কয়েক সপ্তাহে ১৭৮ জন আক্রান্ত ব্যক্তি যাতে এ ভাইরাস ছড়াতে না পারে সে চেষ্টা করা হচ্ছে।
















