ইসলাম টাইমস ডেস্ক: ভেজাল বিরোধী অভিযানে র্যাবকে দরকার নেই বলে মন্তব্য করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ভেজালবিরোধী অভিযান চালানোর জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই’সহ অন্যান্য সংস্থা আছে। এখানে র্যাবের কোন প্রয়োজন নেই।
ভেজাল বিরোধী অভিযান নিয়ে বিপরীতমুখী অবস্থানে র্যাব মহাপরিচালক ও শিল্পমন্ত্রী।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে একটি জাতীয় দৈনিকের ভেজালবিরোধী প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এসময় ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল’সহ আইনের কঠোর প্রয়োগ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তবে এসময় অনুষ্ঠানে ভেজালবিরোধী অভিযানে র্যাবের সম্পৃক্ততা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, র্যাব সবকিছু করবে? র্যাব তো আর হলুদ না যে সব তরকারিতে দিবে। র্যাব আমাদের সহযোগিতা করবে যখন আমরা চাইবো।
খাদ্যপণ্য থেকে প্রসাধনী সামগ্রী এমনকি জীবন রক্ষাকারী ওষুধ-সবক্ষেত্রে ভেজালের দাপট। নামি-দামি ব্র্যান্ডের প্রায় সব পণ্যই নকল হচ্ছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ক্রেতারা।
















